শিশুকে বিষ খাইয়ে হত্যায় চাচির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটের কানাইঘাটে দেবরের শিশু সন্তানকে (ছেলে) বিষ পান করিয়ে হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ (৫ম) আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল (৬)-এর বিজ্ঞ বিচারক মো. আক্তার হোসেন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন- সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী সুমানা আক্তার সুরমা (৩৫)।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৩ ডিসেম্বর কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের দেড় মাসের শিশু নাদিম আহম্মেদকে কীটনাশক খাইয়ে হত্যা করেন সুরমা। নাদিমের চাচী সুরমা দেবরের স্ত্রীর প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে এ হত্যাকাণ্ড ঘটান। ঘটনার পর নজরুল ইসলামের স্ত্রী বাদী হয়ে সুরমাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, ঘটনার পর পালিয়ে যান আসামি সুরমা। পরে ২০১৮ সালের ২৮ জানুয়ারি সিলেট দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights