শিশুকে যৌন হয়রানির মামলায় অটোরিকশা চালক কারাগারে

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে সাত বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগ মো.সোহেল (৩৫) নামে এক অটোরিকশা চালককে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১ জুন) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে যৌন হয়রানির অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

গ্রেপ্তার সোহেল উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সিদ্দিক উল্যার নতুন বাড়ির ছিদ্দিক উল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার ভিকটিমের বাবা স্থানীয় একটি বাজার থেকে ১৫টি তালের ডাবি কিনে নেন। পরবর্তীতে শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সোহেলের অটোরিকশায় তুলে দেয়। একপর্যায়ে ভিকটিমকে বহনকারী অটোরিকশাটি ভিকটিমের বাড়ির সামনে পৌঁছলে একটি তালের ডাব পড়ে যায়। ওই অজুহাতে অটোরিকশা চালক শিশুটিকে যৌন হয়রানি করে। শিশুটির মা ঘটনাটি দেখতে পেলে অভিযুক্ত চালক পালিয়ে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত চালককে নতুন বাজার এলাকা থেকে আটক করে মারধর করে স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সেনবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো.নয়ন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights