শিশুদের ন্যুড ছবি বানিয়ে বিতর্কে গ্রোক, নিজেরই অশ্লীল ছবি দিয়ে মাস্কের সাফাই

অনলাইন ডেস্ক

ইলন মাস্কের এআই প্ল্যাটফর্ম গ্রোক আবারও বিতর্কে জড়িয়েছে। এবার অভিযোগ উঠেছে, গ্রোক ব্যবহার করে নারী ও শিশুদের ন্যুড বা স্বল্পবসনা ছবি তৈরি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে গ্রোক-এ ‘এডিট ইমেজ’ ফিচার চালুর পরই এই অভিযোগ সামনে আসে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইমেজ এডিটিংয়ের একটি ত্রুটির কারণে কিছু ব্যবহারকারী সম্মতি ছাড়া নারী ও অপ্রাপ্তবয়স্কদের ছবি বিকৃত করে নগ্ন বা অশালীন রূপ দিতে সক্ষম হচ্ছিল। গ্রোকের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, সুরক্ষা ব্যবস্থার ত্রুটির কারণেই এ ধরনের কনটেন্ট প্রকাশ পেয়েছে।

এক্সএআই জানায়, অপ্রাপ্তবয়স্কদের যৌন নির্যাতনবিষয়ক উপাদান সম্পূর্ণ অবৈধ এবং নিষিদ্ধ। ত্রুটি শনাক্ত করে জরুরি ভিত্তিতে সিস্টেম উন্নত করার কাজ চলছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এই বিতর্কের মধ্যেই ইলন মাস্ক গ্রোক ব্যবহার করে নিজের বিকিনি পরা একটি এআই ছবি তৈরি করে পুনঃপোস্ট করেন। ছবিটির সঙ্গে ‘পারফেক্ট’ মন্তব্য ও হাসি-কান্নার ইমোজি যোগ করেন তিনি। এতে সমালোচনা আরও তীব্র হয়।

এর আগেও গ্রোক ভুয়া তথ্য, উগ্র মতাদর্শ ও আপত্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে সমালোচিত হয়েছে। এসব ঘটনার পরও গ্রোক দাবি করেছে, ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights