শিশুভক্তের সঙ্গে ছবি তুলতে গিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় মিশর দল
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের নকআউট ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। এর আগে যুক্তরাষ্ট্রের ডালাসে অস্বস্তিকর এক ঘটনার সম্মুক্ষিন হলো দলটির কয়েকজন কর্মকর্তাদের। জানা গেছে দলের খেলোয়াড়রা হোটেলের বাইরে এক শিশুভক্তের সঙ্গে ছবি তুলতে গেলে মার্কিন পুলিশের কয়েকজন সদস্যের সঙ্গে মিশর দলের কর্মকর্তাদের বাগ্বিতণ্ডা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, খেলোয়াড়রা যখন শিশুটির সঙ্গে ছবি তুলছিলেন, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন পুলিশের সদস্যরা তাদের হোলেটে চলে যেতে বলেন। এ সময় মিশর দলের পরিচালক ইব্রাহিম হাসান পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের মতে, পরিস্থিতি কিছুক্ষণ উত্তপ্ত থাকলেও পরে তা শান্ত হয় এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই ঘটনাটি মিশর শিবিরে সাময়িক উত্তেজনা তৈরি করলেও দলের প্রস্তুতিতে এর প্রভাব পড়বে না বলে মনে করেছেন কর্মকর্তারা।
