শিশুর খেলনাতেই ক্যান্সারের ঝুঁকি, যুক্তরাজ্যে ৩০ খেলনা নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের বাজারে বিক্রি হওয়া শিশুদের কিছু খেলনায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান অ্যাসবেস্টস শনাক্ত হওয়ায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে হবি ক্রাফট ব্র্যান্ডের প্লে স্যান্ডে এই বিষাক্ত খনিজের উপস্থিতির তথ্য উঠে আসে। এরপর ৩০ ধরনের বেশি খেলনা বাজার থেকে তুলে নেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, মোমবাতি তৈরির কিট, স্ট্রেচি রাবার টয়সহ বিভিন্ন পণ্যে এই ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। বিশেষজ্ঞরা জানান, এসব খেলনায় ব্যবহৃত রঙিন বালি চীনের বিভিন্ন খনি থেকে এসেছে, যেখানে প্রাকৃতিকভাবেই অ্যাসবেস্টস মিশে থাকতে পারে।

অ্যাসবেস্টস নিশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। যুক্তরাজ্যে এ উপাদানের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও সাধারণ মানের পরীক্ষায় ধরা না পড়ায় কিছু পণ্য নিরাপদ সনদ নিয়ে বাজারে এসেছে।

ভোক্তা অধিকার সংস্থা হুইচ জানায়, গত তিন মাসে বিপুল খেলনা প্রত্যাহারের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার বড় দুর্বলতার ইঙ্গিত দেয়। সংস্থাটি অনলাইন মার্কেটপ্লেসে কঠোর নজরদারি এবং উন্নত ল্যাব পরীক্ষার দাবি জানিয়েছে।

সোর্সঃ দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights