শিশু কোলে নিয়ে মায়ের ছদ্মবেশে পকেট মারতেন তারা, গ্রেফতার ১৬

অনলাইন ডেস্ক

বোরকা পরে কোলে শিশু নিয়ে মায়ের ছদ্মবেশে জনারণ্যে পকেট মারতেন তারা। এছাড়া ভিড়ের মধ্যে ব্যাগ কেটে চুরি করে নিতেন টাকা ও জিনিসপত্র। এমন অপরাধে যুক্ত ৯ নারীসহ ১৬ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ডিবি লালবাগ বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশু কোলে নিয়ে মায়ের ছদ্মবেশে বিভিন্ন জনসমাগমে ঢুকে পকেট বা ব্যাগ কেটে চুরি করতেন এমন ৯ নারী পকেটমার ও তাদের ৭ মহাজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, বুধবার (১৪ জুন) বেলা ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights