শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই বৃদ্ধের নাম আতিয়ার রহমান (৬৮)। তার বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামে। ভুক্তভোগী ওই শিশুর বয়স মাত্র ৫ বছর। অভিযুক্ত ব্যক্তি শিশুটির দাদার ভাই।

শিশুটির বাবা বলেন, ঈদের দিন দুপুরে তার মেয়ে বাড়ির পাশে খেলছিল। এসময় আমার চাচা আতিয়ার রহমান তাকে মুরগির বাচ্চা দেখানোর কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। পরে বাড়ির পেছনে একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ কথা কাউকে বলতেও নিষেধ করে।

তিনি বলেন, তার মেয়ে বাড়ি এসে অসুস্থ হয়ে পড়ে এবং কান্নাকাটি করতে থাকে। পরে শিশুটির মা তাকে জিজ্ঞাসা করলে ঘটনাটি বলে সে। পরে অভিযুক্ত চাচার কাছে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তিনি মিমাংসার চেষ্টা করে। এরমধ্যে তার মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এরপর বৃহস্পতিবার রাতে চাচাকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হরিনাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights