শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে শক্তিশালী শীতকালীন ঝড় ও ব্যাপক তুষারপাতে ২ হাজারেরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়ে গেছে। সেই সঙ্গে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে ২ হাজার ৪ শতাধিক ফ্লাইট।

শনিবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাতিল হয়ে পড়া ও বিলম্বে ছাড়া ফ্লাইটগুলোর ৪০ শতাংশ মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য ইলিনয়সের রাজধানী শিকাগোর বিভিন্ন বিমানবন্দরের। বাকি ৬০ শতাংশ ফ্লাইট দক্ষিণাঞ্চলীয় দুই অঙ্গরাজ্য কলোরাডোর রাজধানী ডেনভার এবং উইসকনসিনের মিলওয়াউকি শহরের বিমানবন্দরগুলোর।
তীব্র শীতের কারণে বিদ্যুতের ব্যবহার বেড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে। হিমাঙ্কের অনেক নিচে তাপমাত্রা নেমে যাওয়ায় লোকেরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। তারা হিটার ও শীত নিরোধের বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করায় উৎপাদন কেন্দ্রগুলোকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। শুক্রবার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে ইলিনয়স, কলোরাডো, উইসকনসিন, আরাকানসাসসহ মধ্য ও দক্ষিণাঞ্চলী বিভিন্ন রাজ্যের অনেক এলাকায়।

মধ্য ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর অন্তত আড়াই লাখ বাড়ি ও ব্যবসাকেন্দ্রগুলোয় বিদ্যুৎ নেই। এসব বাড়ি ও ব্যবসাকেন্দ্রগুলোর এক তৃতীয়াংশই শিকাগো শহরের।

সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights