শীতে কাপছে পাহাড়ের মানুষ, কমছে তাপমাত্রা

খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রচন্ড শীতে কাপছে পাহাড়। দুইদিন ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে। শীতের তীব্রতার ফলে জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাসা-বাড়ি থেকে বের হচ্ছে না। দূর পাহাড়ি গ্রামের মানুষ শীতের কষ্টে আছে। খড়, লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে লোকজন। অতিরিক্ত শীতে জ্বর, ঠান্ডা-কাশি রোগে শিশু, নারী বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশি।

হাসপাতালগুলোতে ঠান্ডাবাহী রোগীর সংখ্যা বেড়েছে। নিম্ন আয়ের লোকজন শীতের কষ্টের পাশাপাশি অর্থ কষ্টেও রয়েছে। কনকনে শীতে বাহিরে কাজে যেতে না পারায় পরিবার নিয়ে দুর্ভোগে পড়েছে তারা। শহরের গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে বেশি।

অতিরিক্ত কুয়াশা থাকায় দূরপাল্লার যানবাহনগুলো দিনের বেলায় ও হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। রৌদ্রের দেখা মিললেও প্রখরতা নেই তেমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights