শীতে জয়পুরহাটে জনজীবন স্থবির

জয়পুরহাট প্রতিনিধি

তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জয়পুরহাটের জনজীবন। গত কয়েকদিন থেকে বাতাসের সঙ্গে শীত জেলার সর্বত্র জেঁকে বসেছে। কুয়াশার সাথে দমকা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ।

শীতের কারণে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বেড়ে গেছে। সরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

গত কয়েকদিন থেকে দেখা মিলছে না সূর্যের। এতে বস্তিবাসী ও ছিন্নমূল মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে পড়েছেন চরম বিপাকে।
কোমরগ্রাম এলাকার মিজানুর রহমান বলেন, সকাল থেকে তীব্র শীতের মধ্যে বাড়ি থেকে বের হওয়ায় মুশকিল হয়ে গেছে। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। কিন্তু আমাদের তো করার কিছু নেই। জীবিকার তাগিদে বের হতেই হবে।

রিকশা চালক সুজন মিয়া বলেন, অনেক বাতাস আর শীত এতে রিকশার যাত্রী পাওয়া যায় না। আমাদের অনেক আয় কমে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights