শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া দপ্তরের

অনলাইন ডেস্ক

শীত নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিন তাপমাত্রা কমতে থাকবে বলে জানানো হয়েছে। বুধবার রাতে দেয়া আবহাওয়া বার্তায় এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ অবস্থায় রাতের তাপমাত্রা কমতে পারে, আর দিনের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত।

তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এ সময় অবশ্য দিনের তাপমাত্রা কমতে পারে বলেও জানানো হয়েছে।

বার্তায় জানানো হয় এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর বর্ধিত ৫ দিনে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights