শুটিংয়ে আহত শাহরুখ, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক

শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন বলিউড সুপার স্টার শাহরুখ খান। তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘কিং’-এর শুটিংয়ের সময় পেশিতে আঘাত পেয়েছেন অভিনেতা। তার তীব্রতা এতটাই গুরুতর যে তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হয়েছে শুটিং। এমনকি একমাস শুটিং বন্ধ থাকবে বলেও জানা যাচ্ছে।

এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখ খানকে। প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ টানা একমাস বিশ্রামে থাকতে হবে বলিউড বাদশাকে। তার শারীরিক অবস্থা অনুযায়ী সিনেমার শিডিউল ঠিক করা হবে। আর সাময়িকভাবে সিনেমার শুটিং বন্ধ করা হয়েছে।

চলতি বছরের জুলাই আগস্ট শুটিং বন্ধ রাখার কথা ভাবছে ‘কিং’ প্রোডাকশন হাউজ। আর সেপেটস্বর অথবা অক্টোবর মাস থেকে আবারও শুটিং শুরু করার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট টিম। তবে পুরোটা নির্ভর করছে কিং খানের শারীরিক অবস্থার ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights