শুটিংয়ে দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও ফারিণ

অনলাইন ডেস্ক
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি।

তিনি লিখেছেন, ‘আমাদের ‘হাউ সুইট’-এর একটি দৃশ্য শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়েছেন।’

অমি আরও লিখেন, ‘দুর্ঘটনার পর সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিণ এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights