শুভসংঘের আয়োজনে আত্মরক্ষা বিষয়ক কারাতে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে “আত্মরক্ষা বিষয়ক কারাতে প্রশিক্ষণ” কর্মসূচির আয়োজন সম্পন্ন হয়েছে। স্থানীয় শিক্ষার্থীদের মাঝে আত্মরক্ষার কৌশল, শরীরচর্চা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উপদেষ্টা ও হালুয়াঘাটের উপজেলা নির্বাহী অফিসার জনাব আলীনূর খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি সংসদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ শফিকুজ্জামান মাসুদ বকস এবং কারাতে কোচ (ময়মনসিংহ ব্রাঞ্চ) শাহরিয়াজ্জামান সুমন।

প্রধান অতিথি আলীনূর খান বলেন, “বর্তমান যুগে আত্মরক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা, বিশেষ করে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের জন্য। ক্যারাতে কেবল একটি মার্শাল আর্ট নয়, এটি আত্মনির্ভরতা, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তার প্রতীক।

ক্যারাতে প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তি আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং যেকোনো সংকটময় মুহূর্তে নিজেকে সঠিকভাবে রক্ষা করতে সক্ষম হয়। এটি শুধু শারীরিক নয়, মানসিক প্রস্তুতিও গড়ে তোলে, যা আত্মরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমি মনে করি, আমাদের শিক্ষার্থীদের আত্মরক্ষার প্রশিক্ষণ হিসেবে ক্যারাতে শেখার সুযোগ করে দেওয়া সময়োপযোগী ও গঠনমূলক একটি উদ্যোগ। বসুন্ধরা শুভসংঘ এই উদ্যোগে নেতৃত্ব দেওয়ায় আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উপদেষ্টা নাফিউল হাসান মুবিন বলেন, আত্মরক্ষার প্রথম স্তরই হচ্ছে আত্মার প্রশান্তি ও মনোবলের জাগরণ, যা ক্যারাতের মাধ্যমে সম্ভব। এটি শিখে আমরা নিজেদের রক্ষা করতে পারি এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে পারি।

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শুভসংঘের সভাপতি জিহাদুজ্জামান শিহাব এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদিকা মাশহুরা তাবাসসুম কাশফিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক ফাকরিতা সিঁথী। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আবুল খায়ের, নাফিউল হাসান মুবিন এবং রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নিলয়, সহ-সাংগঠনিক সম্পাদক নাফসিম ফাতেমা, রেশমি আক্তার জুঁই, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সেওয়ান তাইবাতুল জান্নাত উর্বশী, অর্থ সম্পাদক পলি আক্তার, সমাজকল্যাণ সম্পাদক সাহেরা সিদ্দিকা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রিফাত, প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান সাদমান।

আয়োজকেরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মরক্ষার কৌশল শেখার পাশাপাশি আত্মবিশ্বাস অর্জন করবে। তারা সমাজ সচেতন ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

এছাড়াও, বসুন্ধরা শুভসংঘ আগামীতেও এমন ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights