শুরুতেই জিম্বাবুয়ে শিবিরে শরীফুল-তাসকিনের আঘাত

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে হারার পর ওয়ানডে সিরিজেও টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে মেহেদী হাসান মিরাজের দল। তাই তৃতীয় ও শেষ ওয়ানডেতে টাইগারদের লক্ষ্য অন্তত হোয়াইটওয়াশ এড়ানো। এমন সমীকরণের ম্যাচে মাঠে নেমে জিম্বাবুয়ে শিবিরে শুরুতেই আঘাত হানেন শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। দলীয় ১৭ রানের মাথায় স্বাগতিকদের দুই উইকেট তুলে নিয়ে শুরুটা দুর্দান্ত করেছে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১২ ওভার শেষে ২৭ রান।

শনিবার হারারেতে তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন কারেন আজ ফিরলেন অল্পতেই। শরীফুল ইসলামের বলে ডিফেন্স করতে চেয়েছিলেন। তা তিনি করেছিলেনও ঠিকঠাক। কিন্তু বলটা গড়াতে গড়াতে চলে যায় স্টাম্পের দিকে। ব্যাট দিয়ে যতক্ষণে কারান বলটা থামিয়েছেন, ততক্ষণে স্টাম্পে একটা বেইল পড়ে যাওয়ার মতো আঘাত লেগেছে।

এরপর দ্বিতীয় উইকেটের জন্যও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না বাংলাদেশকে। কারেনের ওই আউটের পরের ওভারটা করতে এসেছেন তাসকিন আহমেদ। তাঁর অফ স্টাম্পের বাইরে করা প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ব্রায়ান বেনেট।

শেষ ম্যাচে সফরকারী দলে দু’টি পরিবর্তন। মোহাম্মদ সাইফউদ্দিন ও তানভির ইসলাম একাদশে আছেন। রিশাদ হোসেন ও নাহিদ রানা বাদ পড়েছেন।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানভির ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights