শূন্য রানেই ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার লজ্জার শুরু

অনলাইন ডেস্ক
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে শুরুটা এমন হবে, সেটা হয়তো অস্ট্রেলিয়াও ভাবেনি। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারেই কোনো রান না করে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপে দিশেহারা হয়ে পড়ে তাদের টপ অর্ডার।

ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে বোল্ড হয়ে ফেরেন ম্যাথিউ শর্ট। উইকেট মেইডেন দিয়ে ম্যাচে দারুণ সূচনা করেন এই পেসার।

পরের ওভারে আক্রমণে এসে মুস্তাফিজুর রহমান আরও বড় ধাক্কা দেন। প্রথম বলেই কুপার কনোলিকে লিটন দাসের ক্যাচে ফেরান তিনি। একই ওভারের শেষ বলে ম্যাট রেনশকেও একইভাবে বিদায় করে অস্ট্রেলিয়াকে চরম বিপদে ফেলে দেন বাঁহাতি এই পেসার।

২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ০ রান ৩ উইকেট। এখনো রান খাতা খুলতে পারেনি দলটি। অপরপ্রান্তে জশ ইংলিস অপরাজিত আছেন।

সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকা বাংলাদেশ এই ম্যাচে জিতলেই নিশ্চিত করবে ঐতিহাসিক সিরিজ জয়। সেই লক্ষ্যে শুরুটা করেছে একেবারেই স্বপ্নের মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights