শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাবি ছাত্রদল নেতা বহিষ্কার

রাবি প্রতিনিধি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সদস্য ফারুক হোসেনকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ফারুক হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। এছাড়াও তার সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, সম্প্রতি ছাত্রলীগের এক নেতার সঙ্গে এই ছাত্রদল নেতার ৯ মিনিটের একটি কল রেকর্ড ফাঁস হয়। যেখানে ছাত্রলীগের নেতার কাছে মামলা থেকে নাম তুলে নেওয়ার জন্য টাকা চান এই নেতা। এই অভিযোগের ভিত্তিতেই তাকে বহিষ্কার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights