‘শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহ্বান’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের সহ-সভাপতি লায়ন মিজানুর রহমান বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা অপরিসীম। বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তাই আগামীতেও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

মঙ্গলবার সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উন্নয়ন-অগ্রযাত্রা ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সন্দ্বীপের সচেতন নারী সমাজের উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়।

নারী নেত্রী ও উদ্যোক্তা শাহিনা বেগমের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিবি জয়নব, ইউপি সদস্য সাইমা সুলতানা রিনা, নারী নেত্রী আফরোজা সুলতানা শাপলাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights