শেখ হাসিনার নির্দেশে হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে: দুলু

নাটোর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করে বলেছেন, শেখ হাসিনার নির্দেশেই ওই হত্যাকাণ্ডের (হাদিকে গুলি) চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে না পারে—সে উদ্দেশ্যেই এসব ঘটনা ঘটানো হচ্ছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাটোর জেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

দুলু বলেন, আমরা বিশ্বাস করি, পরিকল্পিতভাবেই এসব হামলা চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। তাই সবাইকে সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও শহিদুল্লাহ সোহেল, যুবদল সভাপতি এ এইচ তালুকদার ডালিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights