শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো ঘাপটি মেরে আছে : অপর্ণা রায়

নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা দেশে এখনো বাংলাদেশের আনাচে-কানাচে লুকিয়ে আছে। তাদের প্রতিহত না করতে পারলে ৫ আগস্ট এর ছাত্র-জনতার বিজয় ভুলুণ্ঠিত হবে। তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

শুক্রবার বিকেলে খুলনা মহানগর গল্লামারি এলাকার শ্রী শ্রী হরি মন্দিরে খুলনা জেলা ও মহানগর আয়োজিত বাংলাদেশ পূজা উদযাপনের সম্মেলন এবং আলোচনা সভায় এসব কথা বলেন অপর্ণা রায়।

শ্রী নিত্যানন্দ মণ্ডলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সাধারণ সম্পাদক শ্রী সমীর কুমার বসু, সহ-সভাপতি সুরঞ্জন ঘোষ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর সরকার, সাংগঠনিক সম্পাদক জয়দেব রায় জয়, সহ দপ্তর ও তথ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সীমান্ত দাস, সহ-সাংগঠনিক (বরিশাল বিভাগ) অনিক সাহা তন্ময়, সমীর সাহা ,পরিতোষ বালা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights