শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই

অনলাইন ডেস্ক

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও গ্রেপ্তারকৃত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ১ জুলাই।

প্রসিকিউসনের আবেদনে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন শুনানির আজ এই দিন ধার্য করেন।

সেই সঙ্গে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ঠিক করে দেওয়া হবে বলে আদেশ দেন ট্র্যাইব্যুনাল। আজ মঙ্গলবার (২৪ জুন) ট্র্যাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

গত ১৬ জুন ট্র্যাইব্যুনাল-১ পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে এক সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। এবং পরদিন দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২৪ জুন এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

তবে বিজ্ঞপ্তি দেওয়ার পরেও পলাতক দুই আসামি ট্র্যাইব্যুনালে হাজির না হওয়ায় ট্র্যাইব্যুনাল অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights