শেখ হাসিনার মামাতো ভাই আওয়ামী লীগ নেতা শেখ হীরা গ্রেফতার

অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার মামাতো ভাই ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা শেখ অলিদুর রহমান হীরাকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার শেখ অলিদুর রহমান হীরা শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের ছেলে। এছাড়া, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।

লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন হীরা। এ ঘটনায় তার বিরুদ্ধে ঢাকার একাধিক থানাসহ খুলনা ও গোপালগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা দায়েরের পর থেকে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। কিন্তু, গ্রেফতার এড়াতে তিনি বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন। বুধবার রাতে ভাটারা এলাকা থেকে শেখ হীরাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে র‌্যাব। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights