শেখ হাসিনা ও আওয়ামী লীগ ফেরাউন নমরুদের চাইতে খারাপ: দুলু

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউনের দোসর। আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউন নমরুদের চাইতে খারাপ। গত ১৫ বছর এদেশের মানুষ আলেম ওলামা মুখে দাঁড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি পড়ে বাড়ি থেকে বের হতে পারতো না।

তিনি বলেন, স্বাধীনভাবে ঘুরতে পারতো না। আলেম ওলামারা স্বাধীনভাবে সভা সমাবেশে কথা বলতে পারতো না। ইসলাম প্রচার করতে পারেনি। ইমাম, আলেম ওলামাদের সভা সমাবেশ জালসা করতে বাঁধা দিয়েছে।

রবিবার দুপুরের নাটোরের নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া জামে মসজিদ সংলগ্ন হাফেজিয়া মাদরাসা স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম ও হাফিজ উদ্দিন হাফিজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা উপজেলা বিএনপির নেতা আব্বাস আলী নান্নু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights