শেখ হেলালের পিএস সোহেল চার দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাত দিনের রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় আন্দোলন অংশ নেন তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শামীম রেজা। ওইদিন বেলা সাড়ে ১১টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এ ঘটনার ভুক্তভোগী নিজে বাদী হয়ে ১০১ জনকে আসামি করে মামলা করেন। এছাড়া মামলায় ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights