শেরপুরের উন্নয়নে নাগরিক ভাবনা বিষয়ক আলোচনা

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলার পর্যটন, শিল্প কলকারখানার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের আয়োজনে শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকাস্থ শেরপুর সমিতির সভাপতি সাবেক অতিরিক্ত সচিব দিলদার আহমেদ।

এসময় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, জেলা ডায়াবেটিকস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, সাপ্তাহিক শীর্ষ খবর পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান শ্বাশত মনির, কবি ও সাংবাদিক রফিক মজিদ, সাবেক ভিপি ও সাংবাদিক এসএম শহিদুল ইসলাম ও রক্ত সৈনিক আল আমীন রাজু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights