শেরপুরে অবরোধের সমর্থনে যুবদলের মিছিল

শেরপুর প্রতিনিধি

বিএনপিসহ সমমনা সকল বিরোধী দলের ডাকা ১১তম ধাপের ৩৬ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে। এরই পরিপ্রেক্ষিতে শেরপুরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে।

বুধবার কুয়াশা ভেজা সকালে জামালপুর-শেরপুর মহাসড়কে এই বিক্ষোভ মিছিল বের করে যুবদলের নেতাকর্মীরা। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের নেতৃতে মিছিলটি বের হয়।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর থেকে এ নিয়ে ১১তম দফায় অবরোধ কর্মসূচি পালন করছে তারা। এর মধ্যে তারা কয়েক দফা হরতালও পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights