শেরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কামারেরচর ইউনিয়নের লতারিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।আজ ওই দুই মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার সাহাব্দীরচর মধ্যপাড়ার এলাকার মৃত হাবেল আলীর পুত্র মো. রমজান আলী (২৮) ও মো. মহর আলীর পুত্র মো. সুমন মিয়া (২৭)।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights