শেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

শেরপুর প্রতিনিধি

শেরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা ও দোয়া মাহফিলের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ছিলেন পুলিশ সুপার একেএম জহুরুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জিপি অ্যাডভোকেট মাহবুবুল আলম রকিব, বিএনপি নেতা আওয়াল চৌধুরি, জামায়াত নেতা আব্দুল বাতেন।

ঈদে মিলাদুন্নবী নিয়ে বিশেষ বক্তব্য রাখেন জেলা ঈমাম সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাওলানা মোতাসিন বিল্লাহ, মাওলানা ও হাফেজ ছিদ্দিক আহাম্মেদ, অধ্যক্ষ মাওলানা ফজলুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামি ফাউন্ডেশনের ডিডি এসএম মোহাইমোনুল ইসলাম। এছাড়া শেরপুরের সব উপজেলা প্রশাসন ও শেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ঈদে মিলাদুন্নবী পালনের খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights