শেরপুরে শিশু ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুজন (২৫) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।অভিযুক্ত সুজন ওই শিশুর দূর সম্পর্কের চাচা বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে সুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার সুজন উপজেলার নলকুড়া ইউনিয়নের গুমড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।
বুধবার দিবাগত রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় দায়ের করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার গুমড়া গ্রামের বসতবাড়িতে শিশুটি একা রেখে তার মা জমিতে কাজ করতে যান পরে দুপুর দুইটার দিকে ওই শিশুর ঘরে প্রবেশ করে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। নির্যাতনের শিকার ওই শিশুর মা বাড়িতে এলে ভিকটিম বিষয়টি খুলে বলে। অভিযোগ পেয়েই পুলিশ সুজনকে গ্রেফতার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ভিকটিমের স্বাস্থ্যগত বিষয় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights