শেরপুরে সহকারী শিক্ষকদের মানববন্ধন

শেরপুর প্রতিনিধি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পৃথক মানববন্ধন কর্মসূচি এবং স্মারকলিপি দিয়েছেন শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ।

বুধবার বিকালে শেরপুরের রঘুনাথ বাজার এলাকায় ও ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে উপজেলা পরিষদের গেটে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের একটি প্রতিনিধি দল দুই উপজেলার ইউএনওর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন।

এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights