শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৮

শেরপুর প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার হরিণ ধরা জংগলদি এলাকায় ভোট বিরোধী লিফলেট বিতরণের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ বিএনপির আটজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, বিএনপির ওই নেতা বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

জানা যায়, মঙ্গলবার নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করছিল বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদের গ্রেফতার করার চেষ্টা করলে পুলিশের উপর ককটেল ছোড়া হয়। পুলিশও কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছোড়ে। পরে পুলিশের হাতে ধরা পড়ে হযরত আলী।

শেরপুর শহর বিএনপির সভাপতি মামুনুর রশিদ পলাশ বলেন, আমাদের কর্মসূচি ছিল। কিন্তু কর্মসূচি শুরুর আগেই পুলিশ হযরত আলীসহ কয়েকজনকে আটক করেছে। বিএনপির পক্ষ থেকে কোনো রকম ককটেল ছোড়া হয়নি বলে দাবি তার।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. খুরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চললে বিস্তারিত আরও পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights