শেষমেশ কি এই বিশ্বকাপেই মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো, সম্ভাব্য তারিখ কবে

অনলাইন ডেস্ক

ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত দ্বৈরথগুলোর একটি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ দুই দশক ক্লাব ফুটবলে রাজত্ব করলেও বিশ্বকাপের মঞ্চে কখনো মুখোমুখি হননি এই দুই কিংবদন্তি। তবে ২০২৬ বিশ্বকাপে সেই অপূর্ণতা ঘুচতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে সমীকরণ।

চলতি আসরে আর্জেন্টিনা খেলছে জে গ্রুপে, আর পর্তুগাল রয়েছে কে গ্রুপে। গ্রুপ পর্বের ফলাফল ও নকআউট ব্র্যাকেটের হিসাব মিললে একাধিক ধাপে মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

প্রথম দুই ম্যাচ জিতে আর্জেন্টিনা প্রায় নিশ্চিত করেছে শেষ বত্রিশ। ৬ পয়েন্ট নিয়ে তারা গ্রুপে এগিয়ে, অস্ট্রিয়ার পয়েন্ট ৩। শেষ ম্যাচে অঘটন ঘটলেও হেড টু হেডে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি মেসিদের।

অন্যদিকে পর্তুগালের অবস্থান কিছুটা জটিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে রোনালদোরা। না হলে রানারআপ কিংবা সেরা তৃতীয় দল হিসেবেও যেতে পারে পরের রাউন্ডে।

কোয়ার্টার ফাইনালে দেখা

যদি দুই দলই নিজ নিজ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬ পার হয়, তবে কোয়ার্টার ফাইনালেই হতে পারে মহারণ। সম্ভাব্য তারিখ ১১ জুলাই, ভেন্যু কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম।

রাউন্ড অব ৩২ তেই চমক

আর্জেন্টিনা যদি গ্রুপ সেরা হয় আর পর্তুগাল সেরা তৃতীয় দল হিসেবে ওঠে, তাহলে প্রথম নকআউট রাউন্ডেই মুখোমুখি হতে পারে দুই দল।

সেমিফাইনালের সম্ভাবনা

ব্র্যাকেটের ভিন্ন সমীকরণে দুই দল সেমিফাইনালেও দেখা করতে পারে, যদি পথচলা আলাদা ট্র্যাকে গড়ে ওঠে।

ফাইনালের স্বপ্ন

সবচেয়ে কাঙ্ক্ষিত দৃশ্য হতে পারে ফাইনাল। আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন আর পর্তুগাল রানারআপ হলে দুই দল ভিন্ন ব্র্যাকেটে পড়বে। সব বাধা পেরোলে মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালেই দেখা হতে পারে মেসি রোনালদোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights