শেষ টিকেটটা পেল নিউজিল্যান্ড, যেমন হল সেমির লাইনআপ

অনলাইন ডেস্ক

৬.৪ ওভারে ৩৩৮ রানের টার্গেট টপকাতে পারলেই সেমিফাইনালের টিকেট পেতে পারতো পাকিস্তান। সংখ্যার বিচারেও যা অসম্ভব। কারণ প্রতি বলে ছক্কা হাঁকালেও বাবর আজমরা নিতে পারতেন মাত্র ২৪০ রান। তার মানে ইংলিশদের বিপক্ষে ব্যাট করতে নামার আগেই সেমির দৌড় থেকে ছিটকে গেছে পাকিস্তান। আর শেষ দল হিসেবে সেমিতে জায়গা পেয়েছে নিউজিল্যান্ড।

এর আগে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছিল ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ৮ ম্যাচের ৮টিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হারলেও শীর্ষে থাকবে স্বাগতিকরা। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। সমান পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে থাকায় তিনে অস্ট্রেলিয়া। আর দশ পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড।

আগামী ১৫ নভেম্বর ফাইনালে যাওয়ার লক্ষ্যে মুম্বাইয়ে লড়বে ভারত-নিউজিল্যান্ড। অপর সেমিফাইনালে পরদিন কলকাতায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights