শেহবাজের এক্সবার্তা কে লিখে দেন, প্রশ্ন ফোর্বসের

অনলাইন ডেস্ক

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতাকারী দেশ -এর একটি এক্সপোস্ট ঘিরে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞদের বরাত দিয়ে এক প্রতিবেদনে মার্কিন সাময়িকী ফোর্বস সংশয় প্রকাশ করেছে যে শেহবাজ শরিফের এক্সপোস্টগুলো কি তিনি নিজেই লেখেন না কি অন্য কেউ তার হয়ে তৈরি করছেন?

ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি স্থগিতের অনুরোধ জানিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে বার্তা পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই বার্তায় তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত দৃঢ় ও শক্তিশালীভাবে অগ্রসর হচ্ছে, যা অদূর ভবিষ্যতে একটি অর্থবহ পরিণতির দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। কূটনৈতিক তৎপরতাকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার স্বার্থে আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি।”

ফোর্বসের প্রতিবেদনে সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বার্তাটির ভাষা ও উপস্থাপনায় কিছু অস্বাভাবিকতা রয়েছে। বিশেষ করে, শেহবাজ শরিফের নামের নিচে ব্যবহৃত পরিচিতি নিয়ে প্রশ্ন ওঠে, যা সাধারণত তার সরকারি দপ্তরের প্রচলিত রীতির সঙ্গে মেলে না।

একজন বিশ্লেষক দাবি করেন, এই বার্তাটি হয়তো পাকিস্তানের ভেতর থেকে লেখা হয়নি; বরং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো পক্ষ এর সঙ্গে জড়িত থাকতে পারে-এমন সন্দেহও প্রকাশ করা হয়েছে। একই ধরনের সংশয় সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য ব্যবহারকারীদের মধ্যেও দেখা গেছে।

যদিও বিষয়টি নিয়ে ফোর্বস পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : ফোর্বস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights