শৈত্যপ্রবাহ-নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক
দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে নদী অববাহিকায় কুয়াশার দাপট থাকার কথাও সংস্থাটি জানায়। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা কখনো বাড়বে, কখনো কমবে আবার কখনো অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া জানায়, আগামী পাঁচ দিনেই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া শনিবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনে সামান্য বাড়তে পারে। রবিবারও এমন তাপমাত্রা বিরাজ করতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, শুক্রবার শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।

এ ছাড়াও উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এদিকে শুক্রবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights