শৈলকুপায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় চাঁদাবাজির অভিযোগে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু হোসেনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার রাতে উপজেলার ভাটই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ছাত্রদল নেতা বাবলু হোসেন উপজেলার ভগবাননগর গ্রামের মনছের আলীর ছেলে।
জানা গেছে, বুধবার রাতে ভাটই বাজারের পেঁয়াজ ব্যবসায়ী নারায়ণ ঘোষকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে বাবলু। খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বাবলুকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরি জানান, ‘এ ঘটনায় ভুক্তভুগী নারায়ণের ভাই জয় ঘোষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights