শৈলকুপায় পরকীয়ার জের ধরে চাচাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় পরকীয়া প্রেমের জের ধরে চাচা লাল্টু মোল্লা (৩৩) কে কুপিয়ে হত্যা করেছে দুই ভাতিজা। বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার কাকুড়াডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাল্টু মোল্লা কাকুড়াডাংগা গ্রামে বান্দিা।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে গ্রামের মাঠ থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন চাচা লাল্টু মোল্লা। সেসময় পথে তার ভাতিজা মিরাজ ও আসাদ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লাল্টু মোল্লা গত বছর পরকীয়া প্রেমের জের ধরে বড় ভাবিকে নিয়ে পালিয়ে বিয়ে করে লাল্টু। এ নিয়ে তাদের পরিসবারের মাঝে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে লাল্টু মোল্লকে কুপিয়ে হত্যা করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights