শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে পানিতে ডুবে আবরাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার
সকালে জেলার শৈলকুপা পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু
আবরাম ওই গ্রামের মুরগী ব্যবসায়ী আজাদ মৃধার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে শিশু আবরাম খেলতে খেলতে বাড়ীর নিচে কুমার
নদে কচুড়িপানার ফুল তুলতে গিয়ে সে ডুবে যায়। খোঁজাখুঁজির পর পানির
নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শৈলকুপা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সেখানে পুলিশ
পাঠানো হয়েছিলো।
এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সাবেক উপাধ্যক্ষ এন.এম শাহজালাল।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জজ কোর্টের পিপি এস এম মসিউর
রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেনদ্রীয় কমিটির
সদস্য মীর রবিউল ইসলাম লাভলু। বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক
সাধারণ সম্পাদক এ্যাড. আকিদুল, মানবাধিকার কর্মী হাফিজুর রহমান, অধ্যক্ষ
মহব্বত হোসেন, চলচিত্র নায়ক মান্না, রেললাইন বাস্তবায়ন কমিটির সাধারণ
সম্পাদক কামরুজ্জামান, নবচিত্র পত্রিকার সম্পাদক এ্যাড. আলাউদ্দিন আল আজাদ,
কমিউনিষ্ট পার্টির সভাপতি স্বপন কুমার বাগচী, বাসদ সভাপতি এ্যাড. আসাদ,
শিক্ষক বাবুল, ঝিনাইদহ জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আহ্বায়ক ছাত্র নেতা
শারমিন সুলতানার, নুসরাত জাহান সাথী, ব্যবসায়ী সফিকুর রহমান যাজু
প্রমুখ। বক্তাগণ বলেন, পার্শ্ববর্তী মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেল সংযোগ
থাকলেও ঝিনাইদহ জেলা শহরে কোনো রেল লাইন নেই। জেলা সদরে এখনও মেডিকেল
কলেজ স্থাপিত হয়নি, আর উচ্চশিক্ষার জন্য সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার
দাবি দীর্ঘদিনের। সকল সড়ক ও নবগঙ্গা নদী সংস্কার, দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা
নদীতে সেতু নির্মানের জোর দাবী জানানো হয়। মানববন্ধনে বক্তাগণ বলেন, রেল
লাইন সংযোগ থাকলে ঝিনাইদহের কৃষি, ব্যবসা, শিক্ষা ও চিকিৎসা খাতে
বিপুল উন্নয়ন ঘটবে। ঝিনাইদহের জনগণ আর অবহেলিত থাকতে চায় না।
