শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ, সংসদ সদস্যসহ কর্তৃপক্ষের ঘটনাস্থল পরিদর্শন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডের রোপনকৃত ১ হাজার গাছ উপড়ে
ফেলার ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর স্থানীয় সংসদ
সদস্যসহ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
সোমবার সকালে ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার,
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, শাখা
কর্মকর্তা কাজী মহসিনসহ কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। কর্তৃপক্ষ
জানান, খালের গাছ নষ্টের ঘটনায় তারা শৈলকুপা থানায় মামলা জমা দিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার
বলেন, গাছ কাটা, ফসল কাটার মত জখন্য কাজ যারা করে তারা মানুষ না। যারা গাছ
উপরানোর মত কাজ করেছে আমি চাই তারা আইনের আওতায় আসুক। সে যদি
আমার নিজের লোকও হোক না কেন আমি তাকে ছাড় দিব না। আমি চাই পুলিশ
বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনুক।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন,
পানি উন্নয়ন বোর্ড এখানে ৩ হাজার গাছ লাগিয়েছে। গাছগুলো লাগানোর পর
কে বা কাহার গাছগুলো নষ্ট করে দিয়েছে। আমরা চাই যারা এই কাজগুলো করেছে
তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। আমরা এ ব্যাপারে থানায় এফআইআর
জমা দিয়েছি।
উল্লেখ্য, গত শনিবার রাতে শৈলকুপা উপজেলার কাজীপাড়া গ্রামের খালে পানি
উন্নয়ন বোর্ডের রোপনকৃত ১ হাজার গাছের চারা উপড়ে ফেলে দুর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights