শৈলকুপায় সন্ন্যাসীদের পিটুনিতে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় নীলপুজায় কাদা খেলা নিয়ে দ্বন্দ্বে সন্ন্যাসীদের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।

রবিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভগবান নগর গ্রামের আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আদিবাসী পল্লীর শিপন বিশ্বাস ও শিবু বিশ্বাস নামের দুইজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, ভগবান নগর গ্রামের আদিবাসী পাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে নীলপুজার অংশ হিসেবে কাদা খেলার আয়োজন করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়। রবিবার বিকেলে এই নিয়ে ওই গ্রামের মাতব্বর সুনিল বিশ্বাসের সাথে অধির বিশ্বাস নামের এক চৈত্র সন্ন্যাসীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এক সন্ন্যাসীকে থাপ্পড় মারে সুনিল বিশ্বাস। পরে রাতে বাড়ির পেছনে গেলে সুনিল বিশ্বাস ও তার ছেলে স্বাধীনকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে সন্ন্যাসীরা। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দিবাগত রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্বাধীনের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।
এসব তথ্য নিশ্চিত করে শৈলকূপা থানা অফিসার ইনচার্জ(ওসি) সফিকুল ইসলাম চৌধুরী জানান,বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights