শৈলকুপায় ৮’শ পিস ইয়াবাসহ আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় পুলিশ অভিযান চালিয়ে ৮শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার পৌর এলাকার আউশিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আউশিয়া গ্রামের মৃত নিয়ামত মুন্সির ছেলে বাবলু মুন্সি (৩৫) ও সিরাজগঞ্জ জেলার আল ইমরান নামের এক ব্যক্তি।

শৈরকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে পুলিশ পৌর এলাকার আউশিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। সেসময় আউশিয়ার উত্তর পাড়ার মৃত নিয়ামত মুন্সির ছেলে মাদক কারবারি বাবলু ও তার সহযোগী সিরাজগঞ্জ জেলার আল ইমরানকে ৮শ’ পিস ইয়াবাসহ আটক করে। এদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights