শৈলকূপায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপায় অস্ত্রসহ পলাশ মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে। সোমবার ভোর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সে সময় তার বাড়িঘরে তল্লাশী চালিয়ে ১টি একনলা বন্দুক, ১টি ইলেকট্রিক শট মেশিন ও ধারালো রামদা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত পলাশ উপজেলার কীর্তি নগর গ্রামের জিয়ারত মোল্লার ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ চারটি ছিনতাই-চাঁদাবাজি বাড়ি-ভাঙচুর ও লুটপাটের মামলা রয়েছে।

সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতারকৃত পলাশের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে থানার এসআই হুমায়ুন কবীর নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights