শৈশবের ক্লাবের বিপক্ষেও জয় পেলেন না মেসি

অনলাইন ডেস্ক

প্রাক মৌসুমের সবশেষ ম্যাচে লিওনেল মেসির শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। স্বাভাবিকভাবেই ম্যাচ নিয়ে ছিল বাড়তি উন্মাদনা। এমন এক ম্যাচে তাই খুব একটা আগ্রাসী ফুটবল দেখা যায়নি কারো কাছে থেকেই।

মায়ামির জার্সিতে চোটে আক্রান্ত মেসি প্রথম থেকে খেলবেন কিনা, সেটাই ছিল বড় প্রশ্ন। মেসি অবশ্য খেলেছেন শুরুর মিনিট থেকেই। টানেল থেকে মাঠে আসতেই পেয়েছেন দুই দলের উষ্ণ অভ্যর্থনা। মেসি যে দুই দলেরই! এমন ম্যাচেও অবশ্য জয় উপহার দেওয়া হয়নি আর্জেন্টাইন জাদুকরের। ৩৭ মিনিটে ফ্রিকিক থেকে গোল প্রায় পেয়েই গিয়েছিলেন তিনি। তবে সেটায় যথেষ্ট বাঁক আসেনি। বলও তাই ঢোকেনি জালে।

মেসি খেলেছেন ৬০ মিনিট পর্যন্ত। লুইস সুয়ারেজ, গ্রেসেলের সঙ্গে উঠে যান তিনিও। এরপরেই কাম্পানা, সান্ডারল্যান্ড ও বোরগেলিনকে মাঠে নামান হয়। ৪ মিনিট পরই কর্নার থেকে দারুণ হেডে গোল করেন স্নেইডার বোরগেলিন। তবে সেই লিড আর ধরেও রাখা যায়নি। ৮৩ মিনিটে মায়ামি রক্ষণের ভুলে গোল করে বসেন নিওয়েলসের ফ্রাঙ্কো দিয়াজ।
এমএলএস প্রাক–মৌসুমে এটিই ছিল ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচ। মৌসুমের প্রস্তুতি পর্বে মোট ৭টি ম্যাচ খেলে ৪টিতে হেরেছে মেসির দল, ড্র করেছে দুটি, জয় অপরটিতে।

আগামী বুধবার মেজর লিগ সকারের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রিয়েল সল্ট লেকের মুখোমুখি হবে মায়ামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights