শোক সংবাদ
কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভির শশুর অবসরপ্রাপ্ত মৎস কর্মকর্তা এ,কে,এম বোরহান উদ্দিন ( (৮৫) মঙ্গলবার রাত ১০টায় ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ৯টায় গোলামনবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।পরে মির্জাপুরের ঘুগী ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে মরহুমর লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন ব্যাক্তি ও দপ্তর শোক প্রকাশ করেছেন।
