শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে তিনি কোকোর কবর জিয়ারত করেন।

এছাড়া তারেক রহমানের শ্বশুর ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের বাবা, সাবেক নৌ-বাহিনী প্রধান, সাবেক কৃষি ও যোগাযোগ মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের রুহের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত করেন তিনি।

এর আগে সকালে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এসময় তারেক রহমানের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা দোয়া ও মোনাজাত করেন।

সেখান থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কাজ সম্পন্ন করতে দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights