শ্যামপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ঢামেক প্রতিনিধি
রাজধানীর শ্যামপুরে আফরা খান (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়েছেন বলে দাবি করেছেন তার শ্বশুরবাড়ির লোকজন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) শ্যামপুর ডিআইটি কলোনির একটি ভবনের ভাড়া কক্ষ থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১ টায় মৃত ঘোষণা করেন। তিনি ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছেন বলে দাবি করেছেন তার শ্বশুর বাড়ীর স্বজনরা।
তবে কি কারণে, কেন তিনি গলায় ফাঁস দিয়েছেন, সে বিষয়ে তার স্বামী মো. রিপন খান মুখ খোলেননি। মৃত নারীর বাবার নাম রিপন খান।
ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
