শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই নিহত

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে শ্যালকের হাতে দুলাভাই নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রমজান আলী (৪৫)। তিনি ওই গ্রামের সদেল হকের ছেলে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত শ্যালক ও তার স্ত্রীকে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম।

পুলিশ জানায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামের সদেল হকের পুত্র রমজান আলীর সাথে তারই চাচাতো শ্যালক শফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে দুুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে দুলাভাই রমজান আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে রমজান আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে স্বামী শফিকুল ইসলাম ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights