শ্রীনগরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় স্বর্ণা আক্তার (১৭) নামের দোহার পদ্মা কলেজের এক ছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে বলে জানা গেছে। সে দোহার পদ্মা কলেজের দ্বাদশ মানবিক বিভাগের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-দোহার সড়কের দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মোটরসাইকেলে করে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাওয়ার পথে একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কলেকছাত্রী মোটরসাইকেল থেকে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরে নিহতকে আরোহন করা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত যুবক। ঘাটক ট্রাকটিকেও আটক করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়েতুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights