শ্রীনগরে বিশেষ অভিযানে ছয়জন গ্রেপ্তার, উদ্ধার চোরাই অটোরিকশা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার দুই আসামি, দুই ওয়ারেন্টভুক্ত আসামি এবং চোরচক্রের দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি চোরাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

সোমবার মুন্সীগঞ্জ জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে রোববার বিকেলে শ্রীনগর ফেরিঘাট এলাকা থেকে চোরচক্রের সদস্য রিয়াজ হাওলাদার (৩৫)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চোরাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়।

পরে রাতে পৃথক অভিযানে রুদ্রপাড়া এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি হুমায়ুন কবির (৪০), বাঘড়া এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ফারুক হোসেন (৪৫), পূর্ব খৈয়াগাঁও এলাকা থেকে হত্যাচেষ্টা মামলার আসামি মোরশেদ আলম (৩০), ছনবাড়ী এলাকা থেকে একই মামলার আরেক আসামি আল-আমিন শেখ (৪৩) এবং হাসাড়া এলাকা থেকে চোরচক্রের সদস্য হিসেবে তদন্তে প্রাপ্ত হৃদয় বেপারি (২৩)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights