শ্রীনগরে স্ত্রীর হাতে স্বামী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

শ্রীনগরে স্ত্রীর ঝাড়ুপেটায় স্বামী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বাড়ৈখালীতে এ ঘটনা ঘটে। ঘাতক স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার ছলিম শেখ (৬০) ও তার স্ত্রী রোকসানা বেগম(৫০) মঙ্গলবার বেলা ১১ টার দিকে সাংসারিক কাজে বাড়ৈখালী বাজারে যান। ফেরার পথে ওই এলাকার এক নারী এই স্বামীর সাথে কিভাবে সংসার করে বলে রোকসানা বেগমকে টিককারি করেন। বাড়িতে ফিরে বিষয়টি নিয়ে ছলিম শেখ ও রোকসানার সাথে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ছলিম শেখ তার স্ত্রীকে ঝাড় দিয়ে আঘাত করে। এসময় তার স্ত্রী স্বামীর হাত থেকে ঝাড় কেড়ে নিয়ে বাড়ি দেয়। এতে স্বামী ছলিম শেখ উঁচু স্থান থেকে গড়িয়ে নীচু জমির বালুর মধ্যে পরে যায়। সেখানেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা রোকসানা বেগমকে ধরে ঘরে নিয়ে আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে আসে।

ছলিম শেখ বাড়ৈখালী গ্রামের আউয়াল শেখের ছেলে। তিনি অনেক দিন কাতারে প্রবাসে ছিলেন। প্রায় ৩৫ বছর আগে লস্করপুর গ্রামের রোকসানা বেগমের সাথে বিয়ে হয়। তাদের সংসারে ২ ছেলে ১ মেয়ে রয়েছে । বড় ছেলে দক্ষিন কোরিয়া প্রবাসী, ছোট ছেলে প্রতিবন্ধী। মেয়ে বিবাহিত। ছলিম শেখের স্ত্রী রোকসানা বেগমের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে উপজেলার আরধীপাড়া গ্রামে বিয়ে হয়েছিল। সেই সংসারে রোজিনা নামে তার একটি কন্যা সন্তান রয়েছে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান বলেন, ছলিম শেখর লাশ উদ্ধার করা হয়েছে মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হবে। তার ঘাতক স্ত্রী রোকসানা বেগমকে অটক করা হয়েছে। এই ব্যাপারে শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights